1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে ভূমিহীন পরিবারের মধ্যে জমিসহ ঘর হস্তান্তর 

  • আপডেট টাইম :: সোমবার, ২১ জুন, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতীতে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে জমিসহ ঘর পেল গৃহহীন পরিবার। রোববার (২০ জুন) সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে হলদীগ্রাম আশ্রয়ন প্রকল্পের ২৫ পরিবারের হাতে ঘর ও জমির কবিলিয়ত হস্তান্তর করা হয়।
এসময় জাতীয় সংসদের হুইপ, বাংলাদেশ আওয়ামী লীগ শেরপুর জেলা শাখার সভাপতি ও শেরপুর-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি বেরিস্টার হারুন অর রশিদ বিপিএম, শেরপুরের জেলা প্রশাসক আনার কলি মাহবুব, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান এসএমএ ওয়ারেজ নাইম, উপজেলা নির্বাহী অফিসার রুবেল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পালসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সদস্যবৃন্দ এবং উপকারভোগীগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com