1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে পরকীয়ায় বাধা দেয়ায় শ্বাসরোধে স্ত্রী হত্যা: স্বামী গ্রেফতার

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২২ জুন, ২০২১

শেরপুর : শেরপুরে শ্যালিকার সাথে পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মফিজ উদ্দিন (৩০) এর বিরুদ্ধে। মঙ্গলবার (২২ জুন) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সীরচর মরাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী মফিজকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
পুলিশ জানায়, কয়েক বছর আগে মফিজের সাথে জামালপুরের ইসলামপুর উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর গ্রামের সিরাজুলে মেয়ে নাছিমার (২৬) পারিবারিকভাবে বিয়ে হয়। কিছুদিন যাবত মফিজ উদ্দিন তার শ্যালিকার সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। বিষয়টি জানার পর স্ত্রী দুই সন্তানের জননী নাছিমা মফিজকে পরকীয়া থেকে সরে আসতে বলায় নাছিমার সাথে মফিজের দ্বন্দ্ব শুরু হয়। একপর্যায়ে মঙ্গলবার সকালে নাছিমার সাথে মফিজের ঝগড়া শুরু হলে নাছিমাকে বেধরক মারপিট করে ও শ্বাসরোধ করে হত্যা করে।
খবর পেয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে এ ঘটনায় শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com