1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলায় আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বুধবার, ২৩ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার:: শেরপুরে নকলায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ বুধবার (২৩জুন) সকাল ০৯ ঘটিকায় উপজেলা আওয়ালীগের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়েছে। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফেরদৌস রহমান জুয়েল, আব্দুল খালেক, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল ইসলাম, হাফিজুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক হীরা, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, উপজেলা যুবলীগের আহব্বায়ক রফিকুল ইসলাম সোহেল, যুগ্ম আহ্বায়ক এফ এম কামরুল আলম রঞ্জু, রেজাউল করিম রিপন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক আলমগীর আজাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবু শ্যামল সূত্র ধরসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলী ও আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com