1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে টানটান উত্তেজনায় পৃথকভাবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ২৪ জুন, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : ক্ষমতাসীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী টানটান উত্তেজনার মধ্যদিয়ে পৃথকভাবে পালিত হয়েছে নালিতাবাড়ীতে। বুধবার (২৩ জুন) এ উপলক্ষে তারাগঞ্জ উত্তর বাজারস্থ পাশাপাশি পৃথক কার্যালয়ে পৃথকভাবে কর্মসূচী পালন করা হয়।
সকালে পৃথকভাবে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বিকেলে বিভিন্ন এলাকা থেকে শহরে পৃথক মিছিল ও পাশাপাশি স্থানে পৃথকভাবে আলোচনা-সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই দুই গ্রুপের সমর্থকদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং একপর্যায়ে চেয়ার ছুঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। তবে থানা পুলিশ ও ডিবি পুলিশসহ অতিরিক্ত পুলিশ মোতায়েন করে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখা হয়। টানটান উত্তেজনা, পারস্পরিক দোষারূপ আর চ্যালেঞ্জ ছুড়ার মধ্যদিয়ে রাত পর্যন্ত পাল্টাপাল্টি বক্তব্য চলে দুইটি মঞ্চে।
একদিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে প্রধান সড়কে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হোসেন মাস্টারের সভাপতিত্বে চলে আলোচনা সভা। এখানে উপজেলা আওয়ামী লীগের প্রায় শতভাগ নেতাকর্মীসহ অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর, সাধারণ সম্পাদক ফজলুল হক, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরকার গোলাম ফারুক, পৌর মেয়র ও শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ওয়াজ কুরুণী, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য গোপাল চন্দ্র সরকার, সাবেক কৃষক লীগ নেতা আনোয়ারুল মঞ্জিল, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, যুব ও ক্রীড়া সম্পাদক মোস্তাক আহমেদ, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান ডিপু, উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক চেয়ারম্যান আজাদ মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলমসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
অন্যদিকে ‘আওয়ামী লীগের প্রধান কার্যালয়’ উল্লেখ করে এ কার্যালয়ের সামনে কাচারীপাড়া রোডে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মোতালেব এর সভাপতিত্বে মোবাইল ফোনে বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান ও কেন্দ্রীয় তথ্য ও গবেষণা উপ-কমিটির সদস্য কৃষিবিদ বদিউজ্জামান বাদশা, বক্তব্য রাখেন- উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তারুজ্জামান, স্বেচ্ছাসেবক লীগ নেতা এ্যাডভোকেট হাফিজুর রহমান, যুবনেতা আসাদুজ্জামান সোহেল, জাহাঙ্গীর মোহাম্মদ মেহেদী, ছাত্রনেতা রাজিবুল ইসলাম, আবু ইলিয়াস সাদ্দাম, সাব্বির আহমেদ বাদশা, এসএ রাসেল, আসিনুর রহমান আনারুল, শ্রমিক নেতা আব্দুল হান্নান তুলা প্রমুখ।
এছাড়াও শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ ও বঙ্গবন্ধু পরিষদের নেতৃবৃন্দসহ এ গ্রুপের সমর্থকরা উপস্থিত ছিলেন।
এদিন সমাবেশকে ঘিরে শহরে ব্যাপক আগ্রহ-উৎকণ্ঠা লক্ষ্য করা যায়। স্থানীয় সংসদ সদস্যের অনুকূলে থাকা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ (একাংশ), কৃষক লীগ ও মৎসজীবি লীগের নেতৃবৃন্দসহ হাজারো নেতাকর্মী অংশ নেয়। অন্যদিকে সাবেক কয়েকজন নেতার নেতৃত্বে ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও তাঁতী লীগের নেতাকর্মীরাও অংশ নিয়ে পাশাপাশি অবস্থানে কর্মসূচী পালন করে।
সংশ্লিষ্টদের মতে, এ যেন রাজনৈতিক কর্মসূচী বা প্রতিষ্ঠাবার্ষিকী পালন নয়; পারস্পরিক দোষারূপ, অনিয়ম-স্বেচ্ছাচারিতা প্রকাশ আর চ্যালেঞ্জ ছুঁড়াছুঁড়ির প্রতিযোগিতা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com