1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

কলাপাড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত সমুদ্রগামী ট্রলার মাঝিদের লাইফ মাঝে জ্যাকেট বিতরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি): কলাপাড়ায় প্রশিক্ষণপ্রাপ্ত সমুদ্রগামী ট্রলার মাঝিদের জীবনমান উন্নয়নে ও সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষায় ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) এসব প্রশিক্ষিত ট্রলার মাঝিদের মাঝে লাইফ জ্যাকেট বিতরণ করা হয়।
মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ের হল রুমে এনহ্যান্সড্ কোস্টাল ফিশারিজ ইন বাংলাদেশ ইকোফিশ-২ অ্যাক্টিভিটি’র উদ্যোগে ওয়ার্ল্ডফিশ ও মৎস্য অধিদপ্তর ৩ দিনের কর্মশালার আয়োজন করা হয়। কুয়াকাটা ট্যুর অপারেটর এসোসিয়েশনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের সঞ্চালনায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি নাসির উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা।
এসময় উপস্থিত ছিলেন- কুয়াকাটা নৌ-পুলিশ ফারির ইনচার্জ এএসআই কামরুল ইসলাম, কলাপাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহউদ্দিন মাননু, সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু, কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক খান এ রাজ্জাকসহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com