1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ঝিনাইগাতীতে বিদায়ী ইউএনওকে সংবর্ধনা, নবাগত ইউএনওকে বরণ

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৫ জুন, ২০২১
ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের  ঝিনাইগাতী উপজেলার ইউএনও রুবেল মাহমুদ বদলী জনিত কারণে বিদায় সংবর্ধনা ও নবাগত উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদকে বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বুধবার (২৩ জুন) উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ বিদায় সংবর্ধনা ও বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমএ আব্দুল্লাহেল  ওয়ারেজ নাইমের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামালের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন- বিদায়ী ইউএনও রুবেল মাহমুদ, নবাগত ইউএনও ফারুক আল মাসুদ, সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীন, উপজেলা কৃষি অফিসার হুমায়ুন কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ জসিম উদ্দিন, ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সামছুল আলম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক ও মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com