1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির শেরপুরে গণশুনানিতে ২১৯ সেবাপ্রার্থীকে সহায়তা ছাড়পত্র ছাড়াই জাহাজ কাটছিল ফেরদৌস স্টিল, জরিমানা ৫ লাখ

নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্রা বলায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ গঠন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ার ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্রা বলায় ৫০ লাখ টাকার মানহানি মামলায় এবার অভিযোগ গঠন করেছে আদালত।

মঙ্গলবার বিজ্ঞ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শোভন শাহরিয়ারের আদালত উভয় পক্ষের কৌশুলীদের শুনানী শেষে আসামীর অব্যাহতির দরখাস্ত না মঞ্জুর করে অভিযোগ গঠনের আদেশ দেন।
আদালত ও মামলা সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল ২০১৯ রাতে ডালবুগঞ্জ ইউপি চেয়ারম্যান সালাম সিকদার নারী ইউপি সদস্য সাহানারা’র বিরুদ্ধে মান হানিকর বক্তব্য সম্বলিত তার লিখিত বক্তব্য স্থানীয় প্রেসক্লাব হলরুমে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। এতে সাহানারা’র মান সম্মান নষ্ট করার উদ্দেশ্যে তাকে দুঃশ্চরিত্র নারী বলে উল্লেখ করা হয়। চেয়ারম্যানের মানহানিকর বক্তব্য সম্বলিত সংবাদ সম্মেলনের এ তথ্য গণমাধ্যমে প্রকাশ পেলে ওই নারী ইউপি সদস্য সাহানার’র ৫০ লাখ টাকার মানহানি হয় বলে তিনি মামলায় উল্লেখ করেন।
উল্লেখ্য যে, নারী ইউপি সদস্য সাহানারা বেগম বাদী হয়ে ৮ এপ্রিল ২০১৯ কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির এ মামলা দায়ের করেন। তৎকালীন বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট এএইচএম ইমরানুর রহমানের আদালত মামলাটি আমলে নিয়ে জুডিসিয়াল তদন্তের আদেশ প্রদান করেন। পরবর্তীতে বিচার বিভাগীয় তদন্তে সত্যতা পাওয়ায় আদালত অভিযুক্ত চেয়ারম্যানের বিরুদ্ধে সমন ইস্যুর আদেশ দেন।
এদিকে নারী ইউপি সদস্যকে দুঃশ্চরিত্র বলা সেই ইউপি চেয়ারম্যান সালাম সিকদারের বিরুদ্ধে মানহানির মামলায় এবার অভিযোগ গঠনে স্বস্তি প্রকাশ করেছে স্থানীয় একাধিক নারী সংগঠনগুলো।
– রাসেল কবির মুরাদ

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com