1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

জাতীয় পরিচয়পত্রে বাবার আগে ছেলের জন্ম!

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : বাবার আগে ছেলের জন্ম। অবিশ্বাস্য হলেও ভোটার কার্ড অনুযায়ী এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার নামাজগ্রামের বাসিন্দা আইয়ুব আলীর ক্ষেত্রে। আইয়ুব আলীর প্রকৃত জন্ম তারিখ ১৯৫৯ সালের ১০ ডিসেম্বর। সে হিসাবে তার বর্তমান বয়স ৬২ বছর চলছে। অথচ জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যমতে তার বয়স ১০২ বছর।
আইয়ুব আলীর জাতীয় পরিচয়পত্রের তথ্য বলছে, তার জন্ম ১৯১৯ সালের ১০ ডিসেম্বর। অন্যদিকে, তার বাবা তোতা মোড়লের জাতীয় পরিচয়পত্রে জন্মতারিখ ১৯৪০ সালের ৩ ডিসেম্বর লেখা আছে। সেই হিসাবে দেখা যায়, বাবার ২১ বছর আগে ছেলের জন্ম হয়েছে। এ নিয়ে বিভিন্ন ভাবে বিড়ম্বনার শিকার হতে হচ্ছে তাকে জানান আইয়ুব আলী।
তিনি বলেন, ‘আমার ভোটার আইডিতে জন্মতারিখ বাবার বয়সের থেকে অনেক বেশি হয়ে গেছে। ভোটার আইডিতে আমার বাবার নামও ভুল। এখন তো এ নিয়ে খুব সমস্যায় পড়েছি। এ আইডি দিয়ে তো কোনো কাজ করতে পারছি না। সংশোধনের জন্য কয়েক বার শার্শা নির্বাচন অফিসে গিয়েছি। তারা কিছুই করেনি।’
শার্শা উপজেলা নির্বাচন কর্মকর্তা মেহেদী এ বিষয়ে বলেন, ২০০৯ সালের আগে যারা ভোটার হয়েছেন, তাদের তথ্যগত ত্রুটির কারণে এমন সমস্যা হতে পারে। আইয়ুব আলী জাতীয় পরিচয়পত্র সংশোধনের জন্য আমাদের এখানে কোনো আবেদন করেননি। আবেদন করলে অবশ্যই সংশোধন করে দেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com