1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সশস্ত্র বাহিনী দিবসে শিখা অনির্বাণে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর ঐক্য আজও আমাদের উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ভারতে অনুপ্রবেশকালে নালিতাবাড়ী সীমান্তে ৩ শিশুসহ ৬ ভারতীয় আটক দুই লাখ ১৭ হাজার টাকা দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পান বিএনপি নেতা আপনাদের থানা আপনারা পুড়িয়ে দিলে পুলিশ কাজ কীভাবে করবে: গোপালগঞ্জে আইজিপি টাঙ্গাইলে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ৫ জামালপুরে ঝুলন্ত মরদেহ সরিয়ে ফেলে আসার অভিযোগে বাড়ির মালিক গ্রেপ্তার মিরসরাইয়ে টহল ভ্যানে বাসের ধাক্কা, আহত ৬ পুলিশ সদস্য আমাদের শিক্ষা ব্যবস্থা আমূল ঢেলে সাজানো দরকার: রাষ্ট্রপতি আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি

কেনিয়ায় পদদলিত হয়ে ১৪ শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারী, ২০২০

আন্তর্জাতিক ডেস্ক : কেনিয়ার পশ্চিমাঞ্চলে একটি প্রাথমিক বিদ্যালয়ে পদদলিত হয়ে অন্তত ১৪ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, সোমবার বিকেলে রাজধানী নাইরোবির উত্তর-পশ্চিমে কাকামেগা প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটেছে।

কেনিয়ার শিক্ষামন্ত্রী জর্জ মগোহা স্থানীয় গণমাধ্যমকে ১৪ শিক্ষার্থী নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।

কেনিয়ার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিকেল ৫টার দিকে শিশুরা স্কুল ছুটির পর বাসায় যেতে যখন ক্লাস থেকে বের হচ্ছিল সে সময়ে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত আরও প্রায় ৪০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা সঙ্কটজনক। আহত কয়েকজনকে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।

কয়েকটি প্রতিবেদনে বলা হয়েছে, স্কুল ছুটির পর শিক্ষার্থীরা সরু একটি সিঁড়ি দিয়ে হুড়োহুড়ি করে নামার সময় সেটি ভেঙে পড়ে।

দৈনিক ন্যাশন সংবাদপত্রের খবরে বলা হয়েছে, দৌঁড়াতে থাকা শিশুদের অনেকে ভবনের চতুর্থ তলা থেকে পড়ে যায়।

কীভাবে এ পদদলনের ঘটনা ঘটেছে তা জানা যায়নি। এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে কাকামেগার পুলিশ কমান্ডার ডেভিড কাবেনা স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com