1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ফ্রি-ল্যান্সারের মৃত্যু

  • আপডেট টাইম :: শনিবার, ২৬ জুন, ২০২১

শেরপুর: শেরপুরে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে মানিক (৪৮) নামে এক ফ্রি-ল্যান্সারের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ জুন) সন্ধ্যায় সদর উপজেলার পূর্বশেরী মহল্লার এ ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমান মানিক জঙ্গলদী গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে।
এলাকাবাসী জানায়, সদর উপজেলার জঙ্গলদী গ্রামের ফ্রি-ল্যান্সার লুৎফর রহমান মানিক গত ৭-৮ বছর আগে পৌরসভার পূর্বশেরী মহল্লার বাড়ি করে বসবাস শুরু করেন। শুক্রবার সন্ধ্যা পৌণে সাতটার দিকে নিজ বাড়ির রান্নাঘরে বিদ্যুতের কাজ করতে গেলে পরিবারের কোন এক সদস্য না জেনে বিদ্যুতের সংযোগ চালু করে দেয়। তে মানিক বিদ্যুতায়িত হয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতালে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com