1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনীর সদস্যদের অ্যাকাউন্টে যাবে পেনশনের টাকা

  • আপডেট টাইম :: বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : সরকারের সিদ্ধান্ত এবং বাংলাদেশের কম্পট্রোলার অ‌্যান্ড অডিটর জেনারেল (সিএজি) মোহাম্মদ মুসলিম চৌধুরী-এর নির্দেশনার প্রেক্ষিতে সশস্ত্র বাহিনীর সামরিক ও অসামরিক কর্মকর্তা/কর্মচারীদের বেতন-ভাতাসহ অন্যান্য ব্যয় আইবাস++সফটওয়্যারের মাধ্যমে পরিশোধের কার্যক্রম চলমান রয়েছে।

ইতোমধ্যে ২০১৯ সালে মার্চ পরবর্তী নতুন পেনশনারদের মাসিক পেনশন আইবাস++ এর মাধ্যমে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার অর্থাৎ ইএফটি করা হচ্ছে। ব্যাংক থেকে মাসিক পেনশন গ্রহণকারী অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর জুনিয়র কমিশন্ড অফিসার ও অন্যান্য পদবীর সেনাসদস্যগণের পেনশন আইবাস++ এর আওতায় ইএফটি এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক হতে সরাসরি তাদের স্ব-স্ব ব্যাংক হিসাবে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই কার্যক্রমের অংশ হিসেবে বুধবার সকালে অর্থ নিয়ন্ত্রক (আর্মি) পে-২ কার্যালয়ে কন্ট্রোলার জেনারেল ডিফেন্স ফাইন্যান্স (সিজিডিএফ) মোহাম্মদ জাকির হোসেন সীমিত পরিসরে অবসরপ্রাপ্ত জেসিও/ওআরএসদের মাসিক পেনশন ইএফটি এর মাধ্যমে পরিশোধ করার কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে তিনি এধরনের উদ্যোগ বয়স্ক পেনশন-ভোগীদের স্বস্তি প্রদান করবে মর্মে আশাবাদ ব্যক্ত করে সম্ভাব্য সংক্ষিপ্ত সময়ের মধ্যে শতভাগ পেনশন-ভোগীকে এ কার্যক্রমের আওতায় আনার নির্দেশনা প্রদান করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর বেতন, ভাতা ও হিসাব পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ, এনডিসি, পিএসসি, সিনিয়র ফাইন্যান্স কন্ট্রোলার (এসএফসি, আর্মি) মো. নূরুল ইসলামসহ বাংলাদেশ সেনাবাহিনী ও ডিফেন্স ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

এ কার্যক্রমের মধ্যে দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর জেসিও/ওআরএসগণের মাসিক পেনশন প্রদানের নতুনদ্বার উন্মোচিত হলো বলে বক্তারা অভিমত প্রকাশ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com