1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

গাংনীতে স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধে হত্যা

  • আপডেট টাইম :: রবিবার, ২৭ জুন, ২০২১

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার মিনাপাড়া গ্রামে আবির হোসেন (১২) নামে এক স্কুলছাত্রকে অপহরণের পর শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। রোববার (২৭ জুন) ভোরে স্থানীয় মাঠ থেকে আবিরের মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপহরণকারীরা শনিবার (২৬ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে কৌশলে আবিরকে অপহরণ করে গ্রামের মাঠে নিয়ে যায়। এরপর পরিবারের কাছে মোবাইল ফোনে এক লাখ টাকা চাঁদা দাবি করে।

আবির হোসেন চুয়াডাঙ্গা সদর উপজেলার সরিষাডাঙ্গা গ্রামের মালয়েশিয়া প্রবাসী আসাদুল ইসলামের ছেলে। সে তার মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো। সেখানে মিনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে পড়ালেখা করছিল।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, হামিম ও মুজাহিদের সঙ্গে মোটর সাইকেলযোগে গ্রামের মাঠে ঘুরতে যায় আবির হোসেন। দীর্ঘ সময় পর হামিম ও মুজাহিদ গ্রামের মানুষকে জানায়, আবিরকে মাঠের মধ্যে অজ্ঞাত একজন ধরে নিয়ে গেছে। পরে আবিরের মোবাইল ফোন থেকে তার মা ও বাবার মোবাইলে ফোন দিয়ে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণ দিয়ে ছেলেকে ফিরে পেতে আকুতি জানান মা রোজিনা খাতুন ও বাবা আসাদুল ইসলাম। কিন্তু ঘণ্টা খানেক পর আবিরের ফোন বন্ধ পাওয়া যায়। পরে গাংনী থানা পুলিশের একটি টিম স্থানীয়দের সঙ্গে মাঠে তল্লাশি চালিয়ে আবিরের হাত-পা বাঁধা ও গলায় ফাঁস লাগানো মরদেহ উদ্ধার করে।

ওসি আরও জানান, হত্যায় জড়িত সন্দেহে মিনাপাড়া গ্রামের নুহু মেম্বারের ছেলে হামিম হোসেন ও মিরাজ হোসেনের ছেলে মুজাহিদকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নেপথ্যে কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com