1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নকলা পৌরসভার বাজেট ঘোষণা

  • আপডেট টাইম :: সোমবার, ২৮ জুন, ২০২১

স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা পৌরসভার ২০২১-২০২২ অর্থ বছরের ৮৭ কোটি ৪৩ লক্ষ ২৫ হাজার ৬শত ৭১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার (২৮ জুন) নকলা পৌর সভার মিলনায়তনে ওই বাজেট ঘোষণা করেণ পৌর মেয়র মো. হাফিজুর রহমান লিটন।

বাজেট ঘোষণায় মেয়র মো. হাফিজুর রহমান লিটন বলেন, এ বছরে মোট রাজস্ব খাতে আয়ের পরিমাণ ৭ কোটি ৭৫ লক্ষ ৪৮ হাজার ৯৬৪ টাকা। মোট রাজস্ব ব্যয় ৭ কোটি ৫১ লক্ষ ৮০ হাজার টাকা। উন্নয়ন খাতে মোট আয় ৭৮ কোটি ১২ লক্ষ ৩৬ হাজার ৬৫৩ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৭৭ কোটি ৭০ লক্ষ টাকা। মুলধন খাতে আয় ১ কোটি ৫৫ লক্ষ ৪০ হাজার ৫৪ টাকা ও ব্যয় ধরা হয়েছে ৩৫ লক্ষ টাকা।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে নকলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, দপ্তর সম্পাদক খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবুল মনসুর আহম্মেদ, সচিব মনিরুল ইসলাম, নকলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলুসহ পৌর কাউন্সিলরবৃন্ধ, সূধীজন, পৌরসভার কর্মকর্তা/কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com