1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ভারত থেকে টাকা পাঠিয়ে দেশে নাশকতা করাচ্ছে আওয়ামী লীগ: রিজভী পাঠ্যবইয়ে সীমাবদ্ধ না রেখে শিশুদের সৃজনশীলতায় দক্ষ করে তুলতে হবে: শিক্ষামন্ত্রী বাংলাদেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কখনো ফিরতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকতা এখন আত্মঘাতী এক পেশা জুমার নামাজের পর শিশুদের খেলার সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী ভারতে পাচারের পথে সাড়ে ৩ কোটি টাকার স্বর্ণের বার জব্দ সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির মহাসমাবেশ ১ ডিসেম্বর, থাকবেন প্রধানমন্ত্রী হালুয়াঘাট সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টায় যুবক আটক দেশে বারবার গণতন্ত্র হোঁচট খেয়েছে, প্রাতিষ্ঠানিক ভিত্তি পায়নি: রিজভী করাচিতে ভবন ধসে নিহত ৬, নিখোঁজ ১৩

মুন্সিগঞ্জে ক্রুদের জিম্মি করে দুই লাইটার জাহাজে ডাকাতি

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জ সদর উপজেলা সংলগ্ন ধলেশ্বরী নদীতে ক্রুদের জিম্মি করে দুইটি লাইটার জাহাজে ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। বুধবার (৩০ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে এ ডাকাতির ঘটনা ঘটে। এসময় এক জাহাজের মাস্টারকে মারধর ও দুই জাহাজ থেকে ৪০টি মোবাইল ফোনসহ অর্ধলক্ষাধিক টাকা ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল।

এদিকে ডাকাতির পর সদস্যরা পালিয়ে যাওয়া কাউকে আটক করা যায়নি বলে জানিয়েছে মুক্তারপুর নৌপুলিশ।

জাহাজ ক্রুদের বরাতে মুক্তারপুর নৌপুলিশ সূত্র জানায়, মধ্যরাতে একটি স্পিডবোটে করে আসে ১৮-২০ জনের একটি ডাকাত দল। পরে তারা মুক্তারপুর এলাকা সংলগ্ন নদীতে নোঙর করা দুটি জাহাজে আগ্নেয় ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালান। এরমধ্যে এমভি ইয়াসিন আরাফাত-২ নামের জাহাজের মাস্টারকে মারধর করে জাহাজে থাকা ৪০ হাজার টাকা ও ক্রুদের ১৯টি মোবাইল ফোন ছিনিয়ে নেন তারা। পরে অপর জাহাজ এমভি সেভেন সার্কেল-৩০ এ হামলা চালিয়ে ১৪ জন ক্রুকে জিমি করে ২১টি মোবাইল ফোন ও ২০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে তারা পালিয়ে যান।

মুক্তারপুর নৌপুলিশের উপপরিদর্শক (এসআই) আল-আমিন জানান, ডাকাতির খবর পেয়ে ডাকাতদের ধরতে রাতে নদীতে অভিযান চালানো হয়। তবে তারা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, ভুক্তভোগীরা থানায় এসেছিলেন। তবে ঘটনাটির সীমানা নিয়ে জটিলতা থাকায় তাদেরকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় অভিযোগ দায়েরের জন্য পরামর্শ দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com