1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

নালিতাবাড়ীতে পলিথিনবিরোধী অভিযানে এক লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শনিবার, ৩ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ীতে পলিথিনবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বদিউজ্জামান নামে এক ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (৪ জুলাই) বিকেলে শহরের মধ্যবাজার এলাকায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস এ আদালত পরিচালনা করেন।
সূত্র জানায়, বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শহরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে মধ্যবাজার এলাকায় বদিউজ্জামানের ডিমের দোকান থেকে নিষিদ্ধ ২শ কেজি বিভিন্ন সাইজের পলিথিন জব্দ করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইনে ওই ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের বিচারক সঞ্চিতা বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com