1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

বাংলাদেশিদের জন্য শ্রমবাজার খুলে দিল কাতার

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২০

বাংলার কাগজ ডেস্ক : বেশ কয়েকমাস বন্ধ রাখার পর বাংলাদেশি শ্রমিকদের জন্য শ্রমবাজার খুলে দিয়েছে কাতার। বুধবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।

মন্ত্রী বলেন, ‘দোহায় অনুষ্ঠিত এক যৌথ কারিগরি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত এসেছে। আজ থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।’

তিনি আরও বলেন, ‘কাতারে বাংলাদেশি শ্রমিকদের ব্যাপক চাহিদা। কারণ ২০২২ সালের ফুটবল বিশ্বকাপ সেখানে অনুষ্ঠিত হবে।’

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সচিব সেলিম রেজা ওই বৈঠকে উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিসের (বায়রা) মহাসচিব শামীম আহমেদ চৌধুরী নোমান বলেন, দেশটি নিষেধাজ্ঞা প্রত্যাহার করায় কাতারের শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত। এ সিদ্ধান্তে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশ ২ থেকে ৩ লাখ শ্রমিক কাতারে পাঠাতে পারবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com