
শেরপুর : শেরপুরে মৃগী নদীতে গোসল করতে নেমে সালমা আক্তার (১৯) নামে এক অনার্স পড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শনিবার (৩ জুলাই) বিকেল ৩টায় এ ঘটনা ঘটে। সালমা ওই এলাকার তুফানো মিয়ার মেয়ে।
জানা গেছে, শেরপুর সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীবাগ এলাকায় বিকেলে সামান্য বৃষ্টির সময় ভাগ্নি শিল্পি আক্তারকে সাথে নিয়ে মৃগী নদীতে গোসল করতে নামে সালমা আক্তার। গোসলের এক পর্যায় সালমা নদীর গভীরে ডুবে যেতে থাকলে ভাগ্নি শিল্পি চিৎকার শুরু করে। এসময় আশপাশে থাকা লোকজন এগিয়ে এসে সালমা আক্তারকে উদ্ধার করে শেরপুর সদর হাসপাতালে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।