1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

হালুয়াঘাটে বন্যার্থদের ত্রাণ দিলেন অতিরিক্ত জেলা প্রশাসক

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

হালুয়াঘাট (ময়মনসিংহ) : ময়মনসিংহের হালুয়াঘাটে সাম্প্রতিক সময়ে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করেন ময়মনসিংহ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সমর কান্তি বসাক।
শনিবার সকালে তিনি পৌর শহরের সেন্ট মেরীস উচ্চ বিদ্যালয়ের আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করেন এবং আশ্রয়নকেন্দ্রে থাকা ৪৩ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। পরে তিনি উপজেলার গাজিরভিটা ইউনিয়নের বোরাঘাট নদীর উপর ভেঙে যাওয়া বাঁধ পরিদর্শন করেন।
এ সময় তার সাথে ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আব্দুর রশিদ, যুগ্ম সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আলাল উদ্দিন প্রমুখ।
উপজেলা প্রশাসনের তথ্যমতে, সাম্প্রতিক অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে পৌরসভাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের মোট ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দি অবস্থায় রয়েছে ৭ হাজার ৫শ পরিবার।
এছাড়াও উপজেলায় ৩শ ২০ হেক্টর রোপা-আমন ধানের বীজতলা ও ১শ ১৫ হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে নিমজ্জিত রয়েছে। ৪শ ৫০টি পুকুর এবং ২০টি পোল্ট্রি মুরগীর খামার পানিতে নিমজ্জিত রয়েছে। ইতিমধ্যেই হালুয়াঘাট পৌর শহরে ২টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আশ্রয় কেন্দ্রে আসা মানুষদের শুকনো খাবার দেওয়া হচ্ছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের তথ্য মতে, প্রায় ১শ কিলোমিটার কাঁচা রাস্তা ও ৪ কিলোমিটার পাঁকা রাস্তা ক্ষতিগ্রস্থ হয়েছে। বোরাঘাট নদীর বাঁধসহ হালুয়াঘাট সদর, ধুরাইল ও নড়াইল ইউনিয়নের বিভিন্ন জায়গায় ২ কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। নড়াইল ইউনিয়নের গোপীনগর এলাকায় ভোগাই নদীর উপর নির্মিত ব্রীজ পানির তীব্র ¯্রােতে ভেঙে গেছে।
এছাড়াও নড়াইল, ধুরাইল, ভুবনকুড়া, গাজিরভিটা ইউনিয়নে ৭টি ব্রীজের এপ্রোচ ভেঙে গেছে। বন্যা পরিস্থিতি পৌরসভা, সদর, ভুবনকুড়া ও গাজিরভিটা ইউনিয়নে কিছুটা উন্নতি হলেও জুগলী, স্বদেশী, আমতৈল, ধারা, ধুরাইল, নড়াইল, শাকুয়াই ও বিলডোরা ইউনিয়নে অবনতি হয়েছে।
ধুরাইল ইউনিয়নের ইছামতি নদীর বাঁধ ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন সময় ভেঙে যেতে পারে। ইতিমধ্যেই বাধেঁর ভাঙন ঠেকাতে বালুভর্তি জিও ব্যাগ দেওয়া হয়েছে। বাঁধটি ভেঙে গেলে পানির ¯্রােতে কয়েকটি গ্রামের ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। এখন পর্যন্ত সরকারিভাবে উপজেলায় জিআর ৫ টন বরাদ্দ দেওয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com