1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

দরিদ্র করোনা রোগীর বাড়ি খাবার পৌঁছে দিলেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : প্রতিশ্রুতি অনুযায়ী করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের পাশে দাঁড়িয়ে তাদের খোঁজ খবর নিয়ে বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য পৌছে দিলেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। বেশ কয়েকজন করোনা রোগীর বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ওষুধ কিনে দিয়েছেন তিনি।

সম্প্রতি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসা ও খাদ্য সহোযগিতা দেয়ার ঘোষনা দেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। সেই প্রতিশ্রুতি অনুযায়ী শুক্রবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ-খবর নেন এবং তার ব্যক্তিগত উদ্যোগে এই আক্রান্ত রোগীর বাড়ি বাড়ি খাদ্যদ্রব্য, ওষুধ পৌছে দেন ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন।

এ বিষয়ে ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন বলেন, আমি জনগনের প্রতিনিধি। তাই তারা সমস্যায় পড়লে তাদের পাশে দাড়ানো আমার দায়িত্ব।

তিনি বলেন, সাবেক মন্ত্রী বীরমুক্তি যোদ্ধা এ্যাড: মো: মোস্তাফিজুর রহমান ফিজার এমপি মহোদয়ের নির্দেশ মোতাবেক ফুলবাড়ী উপজেলার যে সকল দরিদ্র করোনা রোগীরা চিকিৎসা করতে পারছেন না, খ্যাদ্য অভাবে রয়েছেন তাদের এই সহযোগিতা করছি। যাতে তাদের চিকিৎসা ও খাদ্যের অভাবের কারনে সমস্যায় পড়তে না হয়।

তিনি আরো বলেন, আমি প্রতিদিন প্রত্যেকটি এলাকায় করোনা আক্রান্ত রোগীদের খোঁজ খবর নিচ্ছি। পরিস্থিাতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com