1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মাঝ সাগরের বুকে দাউদাউ করে আগুন!

  • আপডেট টাইম :: রবিবার, ৪ জুলাই, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : বিষ্ময়কর হলেও সত্যি! সাগরের বুকে দাউদাউ করে জ্বলছে আগুন। আগ্নেয়গিরির লাভার মতো আগুন সাগরের তলদেশ থেকে পানির ওপরে ভেসে উঠছে। টানা পাঁচ ঘণ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ওই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

মার্কিন সংবাদমাধ্যম ইউএসটুডে’র প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার মেক্সিকো উপসাগরের বুকে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওতে দেখা যায়, পানির নিচ থেকে আগুন ওপরে ভেসে উঠছে। রাষ্ট্রীয় তেল কোম্পানি পেমেক্স বলেছে, সাগরের নিচে গ্যাস লাইন ছিদ্র হয়ে আগুন লেগে যায়।

এ ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে পাঁচ ঘণ্টা সময় লেগেছে আগুন নিয়ন্ত্রণে আনতে। পাম্পযুক্ত নৌকার মাধ্যমে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এ ছাড়া আগুন নিয়ন্ত্রণে আনতে নাইট্রোজেনও ব্যবহার করা হয়। মেক্সিকোর সাংবাদিক দেভ অ্যান্থোনি ওই ঘটনার ছবি ও ভিডিও ধারণ করে টুইটারে পোস্ট করলে তা মুহূর্তেই ছড়িয়ে পড়ে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com