1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফুলবাড়ীতে এতিমখানা এবং রোগীদের মাঝে চেক প্রদান

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে সরকারিভাবে দেয়া সমাজসেবা অধিদপ্তরের ১৮টি এতিমখানার ৭শ এতিম শিশুর জন্য ৮৪ লাখ এবং ৯ জন ক্যান্সার রোগী, ২ জন জন্মগত হৃদরোগ রোগী এবং ২ জন থ্যালাসেমিয়া রোগীসহ সর্বমোট ১৩ জন রোগীর জন্য সাড়ে ছয় লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. রিয়াজ উদ্দিনের সভাপতিত্বে এ চেকপ্রদান অনুষ্ঠিত হয়। সমাজসেবা অধিদপ্তরের উপজেলা সমাজসেবা অফিসার মো. আখতারুজ্জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে (ভার্চুয়ালি) বক্তব্য রাখেন- দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র মামুনুর রশিদ চৌধুরী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, মানিক রতন, নবিউল ইসলাম।
এসময় সকল ইউপি চেয়ারম্যাগণ, বিভিন্ন সরকারি কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মীসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com