1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
৩৫ বছর পর সরাসরি ভোটাভুটিতে রাষ্ট্রপতি নির্বাচন আজ ইরানের বিরুদ্ধে ট্রাম্পের ‘অর্থনৈতিক যুদ্ধ’ ঘোষণা অটোরিকশা নিতেই চালককে হত্যা, তিন বছর পর রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৩ নালিতাবাড়ীতে অঙ্গীকার ফাউন্ডেশন’র স্কুল শিক্ষার্থীদের মাঝে ফল গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের সোয়া কোটি টাকা ছিনতাই, মূলহোতা গ্রেপ্তার বিদায়ী বক্তব্যে বারবার কাঁদলেন মির্জা ফখরুল তিন বছর পর ভ্যান চালক হত্যার রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন নতুন দুই মুখ, কাল হতে পারে প্রজ্ঞাপন নকলায় খাল পুনঃখনন প্রকল্পের ৭৮ লাখ টাকা ফেরত গেল সরকারি কোষাগারে জনগণের আস্থা অর্জনে মানবিক আচরণের ওপর গুরুত্ব ময়মনসিংহের ডিআইজির

বাংলাদেশ ভূমিহীন আন্দোলন রাজশাহী জেলার আহবায়ক কমিটি গঠন

  • আপডেট টাইম :: বুধবার, ৭ জুলাই, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : মঙ্গলবার (৬ জুলাই) দুপুরে রাজশাহী জেলার বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের আহবায়ক কমিটি গঠন হয়েছে। আবুল হাশেমকে আহবায়ক ও রাশেদুল ইসলাম নয়নকে সদস্য সচিব করে বাংলাদেশ ভূমিহীন আন্দোলন এর রাজশাহী জেলার সাত সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

এছাড়া অন্যদের মধ্যে রয়েছে সদস্য সাজ্জাদ মাহমুদ সুইট, আঃ রহমান, সেলিম রেজা, মোঃ আব্বাস আলী  ও ইমরান হোসেন ইমন সদস্য।

নব নির্বাচিত নতুন কমিটিকে শুভেচ্ছা জানান, কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ইকবাল আমীন ও সাধারণ সম্পাদক শেখ নাসির উদ্দিন। তারা বলেন, প্রথমে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আপনারা যারা নিজ যোগ্যতায় কমিটিতে জায়গা পেয়েছেন তারা অবশ্যই আপনাদের উপর দায়িত্ব ও কর্তব্য ভালোভাবে পালন করবেন। আপনাদের মাথায় সবসময় রাখতে হবে আপনারা ভূমিহীনদের জন্য কাজ করবেন।

কোনো ভূমিহীন কষ্টে থাকলে তার পাশে দাঁড়াবেন। আমরা কেন্দ্র থেকে সবসময় আপনাদের পাশে আছি থাকবো। তারা আরো বলেন,এই কমিটি সব সময় ভূমিহীনদের পাশে থাকবে। আর যারা এবার কমিটিতে আসতে পারেন নাই তারা পরের বার ভালো ভালো কাজ করে অবশ্যই কমিটিতে আসবেন। এখানে কারো মন খারাপ করা যাবে না বা গ্রুপিং করা যাবে। আমরা সবাই এক। সবাই সবার বন্ধু হয়ে ভূমিহীনদের জন্য কাজ করে যাবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com