1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফুলবাড়ীতে অভিনব কায়দায় মাদক পাচার, মোটরসাইকেলসহ আটক দুই

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে অভিনব কায়দায় মাদক পাচার কালে একটি মোটরসাইকেল ও ৩৪ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক চোরাকারবারীকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার বিকেল সাড়ে পাচঁটার দিকে পৌর শহরের রেল গেট নামক এলাকা থেকে মাদক পাচার কালে হাসানুজ্জামান হাসান (৩৫) ও আমিনুর ইসলাম (৩৪) নামে দুজনকে আটক করে পুলিশ। আটক হাসানুজ্জামান হাসান (৩৫) হাকিমপুর উপজেলার মহেড়া পাড়া গ্রামের মোশারফ হোসেন এর ছেলে,  আমিনুর ইসলাম (৩৪) একই গ্রামের আলম খন্দকারের ছেলে।

পুলিশ ও মামলা সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের রেল গেট নামক এলাকা দিয়ে অভিনব কায়দায় মোটরসাইকেলের ছিটের নিচে মাদক পাচারকালে পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ভারতীয় আমদানী নিষিদ্ধ ৩৪ বোতল ফেন্সিডিল ও একটি লাল-কালো রংঙ্গের মোটরসাইকেলসহ দুইজনকে আটক করে।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের দুজনকে মাদকসহ আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদক মামলা দায়ের করা হয়েছে। এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com