1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

ইঁদুরের পেটে ১২ বোতল মদ!

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : বিশ্বে কত রকমই না অদ্ভুত কাণ্ড ঘটে। সম্প্রতি ভারতে ঘটে গেলো এমনই এক অদ্ভুত কাণ্ড। মদের দোকানের ১২ বোতল ওয়াইন একেবারে খেয়ে সাবাড় করে ফেলেছে ইঁদুর। এমনই তথ্য জানিয়েছে সংবাদসংস্থা ইন্ডিয়া ডটকম।

তামিলনাডু রাজ্যের নিলগ্রিস জেলার গুডালুর শহরের কাদাম্পুঝা এলাকার সরকারিভাবে পরিচালিত টাসম্যাক লিকার শপের আউটলেটটি দীর্ঘদিন ধরে লকডাউনের কারণে বন্ধ ছিল। সোমবার (৫ জুলাই) কর্মচারীরা  দোকানটি খোলার পর দেখতে পান ১২টি ওয়াইনের বোতলের ছিপি খোলা এবং সেগুলোতে ইঁদুরের ছোট ছোট ধারালো দাঁতের কামড়ের সুস্পষ্ট চিহ্ন। ইঁদুরগুলো শুধু বোতল খুলেই ক্ষান্ত হয়নি বরং সেগুলোতে থাকা ওয়াইনও গিলেছে! বোতলগুলো খালি। ঘটনা প্রকাশ পাওয়ার পর আউটলেটের সুপারভাইজার ও টাসম্যাক লিকার শপের সিনিয়র কর্মকর্তারা তদন্ত করেন। তারা দেখতে পান যে, সেই দোকানে অনেক ইঁদুরের আনাগোনা।

তদন্ত কর্তারা জানান, ওয়াইনের একেকটি বোতলের দাম ১৫০০ রুপি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com