
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের সিমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে র্যালি ও মাস্ক বিতরণ করেছে উপজেলা প্রশাসন। গত শনিবার (১০ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে করোনা ভাইরাস রোধে জনসচেতনতা মূলক র্যালি বের করা হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালি থেকে জনসাধারণের উদ্দেশ্যে স্বাস্থ্যবিধি মানা, সামাজিক দূরত্ব বজায় রাখা ও মাস্ক পরিধান করার বিষয়ে আহবান জানানো হয়। পাশাপাশি র্যালি থেকে জনসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।
র্যালিতে অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, পৌর মেয়র খাইরুল আলম ভূঞা, সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুর রহমান, আ’লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আনোয়ার খোকন, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আলাল উদ্দিন, উপ-প্রকৌশলী আনোয়ার হোসেন প্রমুখ।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, শুধু লগডাউন দিয়ে জনসমাগম ঠেকানো সম্ভব নয়। এ ক্ষেত্রে জনসচেতনা তৈরি করতে হবে। সে লক্ষ্যে আমরা উপজেলা প্রশাসনের পক্ষে সচেতনতা মূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি।