
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্টে ইলিয়াস উদ্দিন (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার (১২ জুলাই) বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার তাতিহাটী ইউনিয়নের ছনকান্দা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কৃষক ছনকান্দা গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, বিকেলে ইলিয়াস উদ্দিন তার নিজের মাছের প্রজেক্টে বৈদ্যুতিক পাম্পের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আমির হোসেন তাকে মৃত ঘোষনা করেন।