1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কলাপাড়ায় খাল দখল নিয়ে দুই গ্রুপে সংঘর্ষ: গুরুতর আহত ১৫

  • আপডেট টাইম :: সোমবার, ১২ জুলাই, ২০২১

রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালি) : কলাপাড়ায় খাল দখল নিয়ে দুই গ্রুপের মধ্যে সংর্ঘষে উভয় পক্ষের ১৫ জন আহত হয়েছে। সোমবার (১২ জুলাই) দুপুরে মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত ৯ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতরা হলো- ইব্রাহিম, জাকারিয়া, আবুল হোসেন, জাহাঙ্গীর বয়াতী, নূর হোসেন, নূর হোসাইন, রিপন, নুর ইসলাম ও যুবায়ের। এ নিয়ে দিনভর কাটাখালী গ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করে। কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। পুনরায় বড় ধরণের সংঘর্ষের আশংকা করছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, মধূখালী গ্রামের নুর-ইসলাম হাওলাদারের নেতৃত্বে নাজমুল, ফেরদৌস, সমেজ উদ্দিন ও এনামুল সহ ১০-১২ জন কাটাখালী নামের সরকারি খালে বাঁধ দিয়ে দখল করে মাছ চাষ করে আসছে। মাছ চাষের সুবাদে ওই খালের পানির নিয়ন্ত্রণ তাদের হাতে নিয়ে নেয়। এতে কৃষক তাদের রোপা-আমনের বীজতলা তৈরিসহ অন্যান্য সবজি চাষাবাদ করতে পারছে না। দীর্ঘ দু’মাস ধরে এমন অব¯া’ চলতে থাকায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। ঘটনার আগে এলাকার কৃষকরা ওই বাঁধ কাটতে গেলে তাদের উপর হামলা চালিয়ে আহত করা হয়।
মিঠাগঞ্জ ইউনিয়নের মধুখালী ১নাম্বার ওয়ার্ড ইউপি সদস্য রিপন হাওলাদার এ প্রতিনিধিকে জানান, কামাল উদ্দিন হাওলাদারের ছেলে নুর ইসলাম হাওলাদরের নেতৃত্বে ১০-১২ জনের একদল সন্ত্রাসী জোরপূর্বক সরকারি খাল দখল করে মাছ চাষ করে আসছে। পানির নিয়ন্ত্রণও তাদের ইচ্ছনুযায়ী হয়। এতে এলাকার কৃষক ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছিল। কৃষকরাই ওই বাঁধ কাটতে গেলে তাদের উপর হামলা চালানো হয়।
অভিযুক্ত নুর ইসলাম হাওলাদার এ প্রতিনিধিকে জানান, তিনি ওই খালের লীজ এনে মাছ চাষ করছেন।
কলাপাড়া থানার ওসি (তদন্ত) আসাদুর রহমান গণমাধ্যমকে জানান, উভয়পক্ষই খালটি তাদের লীজ আছে বলে দাবি করছে। এ ঘটনায় কোন কোন পক্ষই অভিযোগ দেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com