1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

যশোরে খুনের ৩ দিন পর কবর থেকে লাশ উত্তোলন

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের শার্শায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হওয়ার তিন দিন পরে কবর থেকে মরদেহ উত্তোলন করেছে পুলিশ। বিজ্ঞ আদালতের নির্দেশে মঙ্গলবার বেলা ১২টার সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নিহতের পরিবারের সদস্যদের উপস্থিতিতে লাশ উত্তোলন করা হয়।
গত শুক্রবার (১০ জুলাই) আনুমানিক রাত ১১টার দিকে শার্শা উপজেলার জিরানগাছা গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই ভাবী ছোট ভাই জসিম উদ্দিনকে শ্বাসরোধ করে হত্যা করে। নিহত  জসিম উদ্দিন জিরানগাছা গ্রামের মৃত কাশেম আলির ছোট ছেলে। এ ঘটনায় থানায় নিহতের বোন সুমি খাতুন বাদী হয়ে শার্শা থানায় অভিযোগ দায়ের করলে প্রাথমিক জিজ্ঞেসাবাদের জন্য শনিবার বিকেলে তিনজনকে গ্রেফতার করে পুলিশ।পরে দুইজনকে ছেড়ে দিয়ে ঘটনার মূলহোতা বড় ভাই আব্দুর রউফের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়। সেখানে  হত্যার বিষয়ে স্বীকারোক্তি মুলক জবানবন্দি দিলে বিজ্ঞ আদালত ছোট ভাই জসিম উদ্দিনের মরদেহ কবর থেকে উত্তোলনের জন্য আদেশ দেন।
লাশ উত্তোলনকালে উপস্থিত ছিলেন- নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেড মাহমুদুল হাসান, শার্শা থানার ওসি বদরুল আলম খান, পিবিআই কর্মকর্তা মিজানুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com