1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে শিয়ালের কামড়ে মানুষ ও গবাদি পশুসহ আহত ৪৩

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১৩ জুলাই, ২০২১

শেরপুর : শেরপুরে শিয়ালের কামড়ে ১৮ জন আহত হয়েছে। একইদিনে ২৫টি গরুও কামড়ে আহত করে শিয়াল। গতকাল সোমবার (১২ জুলাই) রাতে সদর উপজেলার লছমনপুর ইউনিয়নের ঝাউয়েরচর গ্রামে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে তাজিম নামে কিন বছর বয়সী এক শিশুকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে ঝাউয়েরচর গ্রামের সুলতান মিয়ার ছেলে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
জানা গেছে, সোমবার রাত ১০টার দিকে ঝাউয়েরচর গ্রামের একটি জঙ্গল থেকে ৭-৮টি শিয়াল লোকালয়ে চলে আসে। এ সময় শিয়ালগুলো গ্রামের লোকজন ও গবাদিপশুকে কামড়াতে থাকে। এতে এক শিশুসহ ১৮ জন আহত হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে একটি শিয়ালকে মেরে ফেলে। এতে অন্য শিয়ালগুলো জঙ্গলে ফিরে যায়।
শেরপুর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা পলাশ কুমার দত্ত বলেন, শিয়ালের কামড়ে আহত গরুগুলোকে প্রাণিসম্পদ বিভাগের পক্ষ থেকে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়ার প্রক্রিয়া চলছে।
শেরপুরের সিভিল সার্জন ডাঃ আনোয়ারুর রউফ জানান, শিয়ালে কামড়ে আহতদের জলাতঙ্কের প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com