1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শ্রীবরদীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে ২৮ বছর বয়সী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার তাতিহাটী ইউনিয়নের উত্তর ঘোনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নির্যাতিত গৃহবধূ দুই সন্তানের জননী।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, নির্যাতিত গৃহবধূর স্বামী ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরি করেন এবং দ্বিতীয় বিয়ে করে স্ত্রী নিয়ে থাকেন। দুটি শিশু সন্তান নিয়ে উত্তর ঘোনাপাড়া গ্রামের বাড়িতে বসবাস করেন ধর্ষণের শিকার ওই গৃহবধূ। বাড়িতে শিশু সন্তান নিয়ে একা থাকায় দীর্ঘদিন যাবত রাণীশিমূল ইউনিয়নের বাঘহাতা দক্ষিণপাড়া গ্রামের জসি হাজীর ছেলে মনিমুক্তা ওরফে মনির (৩৮) গৃহবধূকে উত্যক্ত করে আসছিল।
গতকাল ১৪ জুলাই বুধবার গরু বিক্রির জন্য তার পিতা ঢাকার উদ্দেশ্যে রওনা দিলে এ সুযোগে রাত আনুমানিক ২টার দিকে মনিমুক্তা ওরফে মনির তার বাড়িতে এসে বসত ঘরের দরজার বান কেটে ঘরে প্রবেশ করে। পরে ঘুমন্ত অবস্থায় তার মুখে গামছা বেঁধে জোরপূর্বক ধর্ষণ শুরু করে। একপর্যায়ে চিৎকার দিলে এলাকাবাসী এসে মনিরকে আটক করে।
এদিকে রাতেই স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে আন্ডা মেম্বার ও অন্যান্য লোকজন গৃহবধূর বাড়িতে বৈঠকের কথা বলে বসে। এসময় ইউপি সদস্য ও অভিযুক্তের বড় ভাইদের সহযোগিতায় মনির পালিয়ে যায়।
এ বিষয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম ওরফে আন্ডা বলেন, ঘটনা শুনে আমি সেখানে গিয়েছিলাম। বৈঠকের এক পর্যায়ে ছেলে স্বীকার করেছে সে ঘটনার সাথে জড়িত। বৈঠক চলাকালীন সময়ে একজনের সাথে কথা বলতে চেয়ে সে দৌড়ে পালিয়ে যায়।
শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিপ্লব কুমার বিশ্বাস বলেন, এ ঘটনায় নির্যাতিত গৃহবধূ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছে। আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com