1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
স্বামী-স্ত্রীর পাল্টাপাল্টি মামলায় কারাগারে গেলেন দু’জনেই দুই সীমান্তে যেতেই দিচ্ছে ধাওয়া, বন্দুকের মুখে অনাহারে ঘুরছেন বৃদ্ধ ‘ভাড়া করা’ ইট দিয়ে প্রধানমন্ত্রীর জন্য রাস্তা বানিয়েছিল এলজিইডি এক কোটি কর্মসংস্থানের লক্ষ্যে নতুন শ্রমবাজার খুঁজছে সরকার : নুরুল হক নুর লালন সাঁইয়ের মাজারে সংস্কৃতির নামে অনৈতিক কাজ চলে: সংসদে আমির হামজা সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে: প্রধানমন্ত্রী নালিতাবাড়ীতে জামায়াতের কর্মী সম্মেলন অনুষ্ঠিত উত্তরণ পাবলিক স্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ব্যভিচারের মামলায় খালাস পেলেন নাসির-তামিমা বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শান্তিরক্ষীরা: প্রধানমন্ত্রী

চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে নিহত ৪

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

কক্সবাজার : কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারীসহ চারজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন।

শুক্রবার রাত ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. আনিছুর রহমান।

নিহতদের মধ্যে একজনের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেলেও বাকি ৩ জনের নিশ্চিত হওয়া সম্ভব হয়নি বলে জানান হাইওয়ে পুলিশ।

নিহত ঝর্ণা বেগম (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার সোনাদিয়া এলাকার মোহাম্মদ আলীর স্ত্রী।

এসআই আনিছুর বলেন, শুক্রবার রাতে ঢাকা থেকে কক্সবাজারগামী যাত্রীবাহী স্টার লাইন পরিবহনের একটি বাস চকরিয়া উপজেলার বানিয়ারছড়া এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে বাসটি উল্টে গিয়ে বাস চাপায় এক নারীসহ ৪ নিহত এবং অন্তত ২০ আহত হয়েছেন।

আহতদের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে এবং এদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলেন হাইওয়ে পুলিশের এ ইনচার্জ।

নিহতদের লাশ হারবাং হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারে পুলিশের পাশাপাশি চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com