1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে বিধবাপল্লীর বিধবাদের মাঝে ঈদ উপহার বিতরণ

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ী উপজেলার সোহাগপুর বিধবাপল্লীর বিধবাদের মাঝে ঈদ উপহার প্রদান করেছেন শেরপুরের জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

বৃহস্পতিবার (১৫ জুলাই)  বিকেলে সোহাগপুর বিধবাপল্লীর নির্মাণাধীন স্মৃতিসৌধ চত্বরে আনুষ্ঠানিকভাবে জীবিত ২৩ জন বিধবার মাঝে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা তহবিল থেকে এসব উপহার প্রদান করেন।

উপহারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন, নারিকেল তেল, কাপড় কাঁচা সাবান, সেমাই, চিনি ইত্যাদি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীন, সহকারী কমিশনার ভূমি সঞ্চিতা বিশ্বাস, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক, স্থানীয় ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ তালুকদার মুকুলসহ বিধবাপল্লীর বিধবা, শহীদ পরিবারের সন্তান ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এর আগে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com