1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪ মাদকবিরোধী ফুটবল টুর্ণামেন্ট ফাইনাল মাতালেন কেয়া পায়েল-অমিত হাসান শেরপুরে ফুটবল ফাইনালে অমিত হাসান-কেয়া পায়েল, মাঠে দর্শকের ঢল জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম ১১৭ বছরে পা দিলেন বিশ্বের দীর্ঘজীবী নারী স্টার্কের ৬ উইকেটের জবাবে শরীফুলের ৬, রোমাঞ্চকর দিনে ১০১ রানে এগিয়ে অজিরা ঠাকুরগাঁও-১ সংসদীয় আসন শূন্য ঘোষণা, হবে উপনির্বাচন নকলায় শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ নতুন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রীকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

চামড়ার দাম বাড়লো

  • আপডেট টাইম :: বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

অর্থ ও বাণিজ্য ডেস্ক : চামড়ার দাম বাড়লো। এ বছর ঈদুল আজহার জন্য নির্ধারিত এ দর গত বছরের চেয়ে বেশি। এবার  ঢাকা মহানগরীর মধ্যে প্রতি বর্গফুটে দুই টাকা দাম বাড়িয়ে ৪০ থেকে ৪৫ টাকা করা হয়েছে। ঢাকার বাইরে দুই টাকা বাড়িয়ে ৩৩ থেকে ৩৫ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট সার্বিক বিষয় নিয়ে আলোচনায় এ ঘোষণা দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।  অনুষ্ঠানে তিনি সভাপতিত্ব করেন।  ভার্চুয়ালি এ সভায় বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও সংশ্লিষ্ট ব্যবসায়ীরা অংশ নেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, খাসির চামড়া দুই টাকা প্রতি বর্গফুটে বাড়িয়ে ১৫ থেকে ১৭ টাকা এবং বকরির চামড়া ১২ থেকে ১৪ টাকায় বিক্রি হবে।

২০১৩ সালে প্রতি বর্গফুট ৮৫ থেকে ৯০ টাকা, ২০১৪ সালে ৭০ থেকে ৭৫ টাকা, ২০১৫ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৬ সালে ৫০ টাকা, ২০১৭ সালে ৫০ থেকে ৫৫ টাকা, ২০১৮-১৯ সালে ৪৫ থেকে ৫০ টাকা, ২০২০ সালে ৩৫ থেকে ৪০ টাকা নির্ধারণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com