1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঝিকরগাছায় দরিদ্র-অসহায়দের মাঝে অনুদান প্রদান

  • আপডেট টাইম :: শুক্রবার, ১৬ জুলাই, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে ও দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানকে অনুদান, মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি প্রদান, দুর্যোগে ক্ষতিগ্রস্ত এবং দরিদ্র জনগণের মাঝে টিন ও চেক বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, অর্থের অভাবে আমার এলাকায় কোন উন্নয়নমূলক কার্যক্রম পিছিয়ে পড়বে না। কোন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মন্দির ও শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়ালেখা চালিয়ে যেতে সমস্যা সৃষ্টি হচ্ছে, তাদের জন্য সরকার সর্বদা তার সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। সরকারের এই কর্মকান্ড ক্রমাগতই বৃদ্ধি পাবে বলে আমি আশাবাদি।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক’র সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শুভাগত বিশ্বাস প্রমুখ।
অপরদিকে দুপুর ১২টায় ঝিকরগাছা দারুল উলুম কামিল মাদ্রাসায় ঝিকরগাছা পৌর কার্যালয়ের অধিনে ঈদ অনুষ্ঠানের জন্য ৩হাজার ৮১ ও কোভেড-১৯ এর ১হাজর পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার বিতরণের শুভ উদ্বোধন করেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন- ঝিকরগাছা পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী সহ সকল পৌর কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com