1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে ১৮ হাজারের অধিক দুস্থের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ শুরু

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের দেওয়া স্পেশাল ভিজিএফ এর ১০ কেজি করে চাল বিতরণ শুরু হয়েছে শেরপুরের নালিতাবাড়ীতে। এ ভিজিএফ এর আওতায় উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ১৮ হাজারের বেশি দুস্থকে অন্তর্ভূক্ত করা হয়েছে।
পৃথকভাবে প্রতিটি পরিষদে এ চাল বিতরণের অংশ হিসেবে শনিবার (১৭ জুলাই) সকালে উপজেলার ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদে ওই ইউনিয়নের এক হাজার ৫১ জন দুস্থের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়। এখানে চাল বিতরণ উদ্বোধন করেন উপজেলা কৃষক লীগের যুগ্মআহবায়ক ও দুইবারের নির্বাচিত পোড়াগাঁও ইউপি চেয়ারম্যান আজাদ মিয়া।
এসময় অন্যান্যের মধ্যে ইউপি সচিব হাফেজ উদ্দিন, ইউপি সদস্য ফিরোজা বেগম, রাবেয়া বেগম, নবী হোসেন, হামিদুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম, ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবু সাঈদ দেওয়ান, ইউনিয়ন যুব লীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান মজনু, আওয়ামী লীগ নেতা শরিফুল ইসলাম, ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মশিউর রহমান, আবু বকর সিদ্দিক সজীব প্রমুখ উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান জানান, উপজেলার ১২টি ইউনিয়নে মোট ১৫ হাজার ২৫৭ জন দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হবে। এছাড়াও পৌরসভার জন্য পৃথকভাবে আরও ৩ হাজারের অধিক দুস্থের মাঝে ১০ কেজি করে চাল বিতরণের উদ্যোগ রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com