1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

বেনাপোল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান পুড়ে ছাই

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১
রফিকুল ইসলাম, যশোর : যশোরের বেনাপোল বাজারের চুড়িপট্টিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে মূহুর্তের মধ্যে ১০ টি দোকান পুড়ে ছাই হয়েগেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৭ জুলাই) ভোর ৬টার সময় বেনাপোল বাজারে এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের একটি ইউনিটের দেড় ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
প্রত্যখ‍্যদর্শীরা জানান, শনিবার ভোর ৬টার সময় বেনাপোল বাজারের চুড়িপট্টির মধ্যে একটি দোকান থেকে ধোয়া উড়তে দেখতে পায় তারা। পরে তারা ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
বেনাপোল বাজারের চুড়িপট্টির কসমেটিকস এর দোকানদার আব্দুর রহিম জানান, ভোরে চুড়িপট্টিতে আগুন লাগার ঘটনা শুনে এসেছিলেন। এসে দেখেন তার চারটি কসমেটিকসের দোকান মুহূর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে। দোকান থেকে কোনো প্রকার মালামাল সরিয়ে নিতে পারেনি তারা। তিনি আরো জানান, তার চারটি কসমেটিকসের দোকানে প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল ছিলো। এসময় নগদ আড়াই লক্ষ টাকা ছিলো মালামাল কেনার জন্য কিন্তু সে টাকাও পুড়ে ছাই হয়ে গেছে।
বেনাপোল ফায়ার স্টেশনের অফিসার ইনচার্জ রতন কুমার জানান, আগুন লাগার ঘটনা শুনে তারা দ্রুত ঘটনা স্থলে এসে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছেন। কিভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে সেটা তদন্ত না করে বলা যাচ্ছে না। তবে প্রথমিক ভাবে ধারনা করা হচ্ছে আগুনের সূত্র পাত বৈদ্যুতিক সট্ সার্কিটের মাধ্যমে হয়েছে। এ আগুনে ১০ টি দোকান পুড়ে গেছে এবং চারটি দোকান একে বারে পুড়ে ছাই হয়ে গেছে।
শার্শা ইউএনও মীর আলিফ রেজা জানান, আগুন লাগার ঘটনা শুনে ঘটনা স্থল পরিদর্শন করা হয়েছে। আগুনে ব্যবসায়ীদের কি পরিমান ক্ষয়ক্ষতি হয়েছে পরবর্তীতে জানানো হবে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com