1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শেরপুরে মানব পাচারকারী দলের নারী সদস্য আটক, কিশোরী উদ্ধার

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১

শেরপুর : শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া মাঝপাড়া এলাকা থেকে জরিনা আক্তার নামে সন্দেহভাজন এক মানব পাচারকারী চক্রের নারী সদস্যকে আটক করেছে পুলিশ। এসময় কামারচর জরিনার বাবার বাড়ি থেকে মালা আক্তার নামে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। রবিবার (১৮ জুলাই) দুপুরে তাকে আটক ও কিশোরীকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, গত এক মাস আগে কিশোরী মালা বাড়ি থেকে নিখোঁজ হয়। এরপর কিশোরীর বাবা হাসেম আলী সদর থানায় জিডি করলেও মেয়ের কোন সন্ধান পাননি। রবিবার সকালে জরিনার বাবার বাড়িতে স্থানীয়রা কিশোরীকে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই কিশোরীকে উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে জরিনা আক্তারকে আটক করে থানায় নিয়ে আসে।
তবে ঘটনার সাথে জড়িত থাকা জরিনার দাবি, এক মাস আগে মালা নিজ ইচ্ছায় তার কাছে আসে।
এদিকে অপহৃত কিশোরী বলছে, আমাকে জোর করে অপহরণ করে নিয়ে যায় এবং ভাতের সাথে ওষুধ খাইয়ে অচেতন করে রাখে।
এ ব্যাপারে সদর থানার ওসি মনসুর আহম্মদ জানিয়েছেন, মহিলা ভিকটিমের দূর সম্পর্কের দাদী। তাকে জিজ্ঞাসাবাদ চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com