1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঝিনাইগাতী উপজেলার আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীরা পেল ঈদ উপহার

  • আপডেট টাইম :: রবিবার, ১৮ জুলাই, ২০২১
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর): শেরপুর জেলার ঝিনাইগাতীতে মুজিব শতবর্ষ ও ঈদুল আযহা উপলক্ষে উপজেলার আশ্রয়ণ প্রকল্পের ৯০ জন উপকারভোগীর মাঝে প্রধানমন্ত্রীর দেয়া ঈদ উপহার বিতরণ করেছেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।
শনিবার (১৭ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) জয়নাল আবেদীনের সঞ্চালনায় হলদীগ্রাম আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
এসময় জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ উপকারভোগীদের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা সার্বক্ষণিক আপনাদের খোঁজ খবর রাখব। করোনা কালীন সময়ে কারো খাদ্যের সমস্যা হলে ৩৩৩ এ নাম্বারে ফোন করে খাদ্য চাইতে পারেন। আমরা খাদ্য পৌছে দেওয়ার ব্যবস্থা করব।
তিনি আরো বলেন, সকলেই মাস্ক পরিধান করবেন এবং টিকা গ্রহণের জন্য ইউনিয়ন পরিষদ এ যোগাযোগ করে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে টিকা নিবেন।
এসময় আরো বক্তব্য রাখেন- জেলা প্রশাসকের সহধর্মীনী জান্নাতুল ফেরদৌস প্রিয়া, উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক, নলকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ মজনু মিয়া, উপকারভোগী তাছলিমা খাতুন।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মান্নান, ইউপি সচিব সাইফুল ইসলামসহ ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
উপহার সামগ্রীর মধ্যে রয়েছে, চিনি গুড়া চাল, সেমাই, চিনি, সাবান, মসলাসহ অন্যান্য সামগ্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com