1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ঝিকরগাছায় অক্সিজেন ও ত্রাণ বিতরণ করলেন ডাঃ নাসির উদ্দিন এমপি

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১
যশোর : যশোরের ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন ও ২৩০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করলেন যশোর-২ (চৌগাছা-ঝিকরগাছা) আসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত অধ্যাপক ডাঃ মোঃ নাসির উদ্দিন।
এসময় তিনি তার বক্তব্যে বলেন, করোনাকালীন সময়ে সরকার আপনাদের পাশে সর্বদা রয়েছে। আপনাদের উপকারের জন্য যেটা করার দরকার সেটা ক্রমাগতই করা হচ্ছে। আপনারা নিরাশ না হয়ে সরকারের নিয়ম নীতি অনুসরণ করে চলুন। আমরা হয়তো অচিরেই এই মহামারী থেকে মুক্ত হতে পারবো ইনশাল্লাহ।
সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডুয়াল চ্যানেলের ৪টি অক্সিজেন কন্সেন্ট্রের গ্রহণ করেন আবাসিক মেডিকেল অফিসার  ডা. এস.কে. রাজিবুল ইসলাম।
এছাড়াও ১১টায় ঝিকরগাছা সরকারি এমএল মডেল হাই স্কুল প্রাঙ্গণে উপজেলা প্রশাসন এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সার্বিক সহায়তা ও বাস্তবায়নে ২৩০টি পরিবারে মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান, লুবনা তাক্ষী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শুভাগত বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ডাঃ মুস্তাফিজুর রহমান মুসাসহ আরো অনেকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com