1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা করল যুক্তরাষ্ট্র শেখ হাসিনার স্বেচ্ছায় ফেরা আর প্রত্যর্পণের অনুরোধ আলাদা বিষয়: ভারত পদ্মায় জেলের জালে সাড়ে ১৮ কেজি ওজনের বিশাল কাতল, অর্ধলাখে বিক্রি আইনশৃঙ্খলা বাহিনীর কিছু কর্মকর্তা ফ্যাসিস্ট শক্তির সঙ্গে যুক্ত রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী আট বিভাগীয় শহরে ক্যানসার সেন্টারসহ ১০ প্রকল্প অনুমোদন ভোটার সংখ্যা ছাড়াল ১২ কোটি ৯২ লাখ, ইউপি নির্বাচনের সংলাপে ডাক পাবে ৫৫ দল শেরপুরে শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি ঈশ্বরগঞ্জ থেকে গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিজিবির অভিযানে ২৮০ বোতল ভারতীয় মদ জব্দ সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা পেলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ৩ উপসচিব ফলকে স্ত্রীরও নাম, সরকারি স্থাপনা উদ্বোধন করলেন না বিভাগীয় কমিশনার

মহাকাশ ভ্রমণের স্বপ্ন পূরণ হলো বেজোসের

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২০ জুলাই, ২০২১

এক্সক্লুসিভ ডেস্ক : অবশেষে মহাকাশচারী হওয়ার স্বপ্ন পূরণ হলো বিশ্বের শীর্ষধনী জেফ বেজোসের। মঙ্গলবার নিজের প্রতিষ্ঠানের তৈরি মহাকাশযান ‘নিউ শেফার্ড’-এ চড়ে মহাকাশ ভ্রমণ করে এসেছেন তিনি। এই যাত্রায় তার সঙ্গী ছিলেন ভাইসহ আরও তিনজন।

বিবিসির খবর অনুসারে, মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ১২ মিনিটে টেক্সাসের ভ্যান হর্নের কাছাকাছি একটি বেসরকারি উৎক্ষেপণ কেন্দ্র থেকে মহাকাশযানে করে যাত্রা শুরু করেন জেফ বেজোস, তার ভাই মার্ক বেজোস, ৮২ বছর বয়সী ওয়ালি ফাঙ্ক এবং ১৮ বছর বয়সী শিক্ষার্থী অলিভার ডিমেন। এর ঠিক ১১ মিনিট পরেই প্যারাসুটের সাহায্যে পশ্চিম টেক্সাসের মরুভূমিতে নেমে আসেন তারা।

ক্যাপসুলটি মাটিতে নামার পরপরই বেজোস বলেন, ‘অ্যাস্ট্রোনট বেজোস: সবচেয়ে সেরা দিন!’

বেজোসের মালিকানাধীন প্রতিষ্ঠান ব্লু অরিজিনের তৈরি মহাকাশযান নিউ শেফার্ড। বাণিজ্যিকভাবে মহাকাশ ভ্রমণের লক্ষ্যে বানানো হয়েছে এটি। এর ক্যাপসুলের জানালা এযাবৎকালে মহাকাশে পৌঁছানো সকল মহাকাশযানের জানালার চেয়ে বড়। ফলে অন্যদের চেয়ে আরও সহজে আরও মনোরম দৃশ্য উপভোগ করতে পেরেছেন এর অভিযাত্রীরা।

jagonews24

শুধু মনোরম দৃশ্য উপভোগই নয়, এদিন মহাকাশ ভ্রমণের ইতিহাসও নতুন করে লিখেছেন অভিযাত্রীরা। বেজোসের সফরসঙ্গী ওয়ালি ফাঙ্ক এখন বিশ্বের সবচেয়ে বেশি বয়সী মহাকাশচারী এবং অলিভার হলেন সর্বকনিষ্ঠ মহাকাশচারী।

যাত্রা শুরুর দুই মিনিট পরেই রকেট থেকে বিচ্ছন্ন হয়ে যায় তাদের যাত্রীবাহী ক্যাপসুলটি। এসময় বেজোসরা প্রায় চার মিনিট ওজনশূন্যতা অনুভব করেছেন এবং সিটবেল্ট খুলে ভেসে বেড়ানো ও দূর থেকে পৃথিবীকে দেখতে পেয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com