1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

আশ্রিত কন্যাকে যৌন নিপীড়ন : শ্রীবরদী পৌর কাউন্সিল কারাগারে

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

শ্রীবরদী (শেরপুর) : স্ত্রীর আগের স্বামীর ঔরষজাত কন্যাকে যৌন নিপীড়নের মামলায় শেরপুরের শ্রীবরদী পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম (৪৫) কে কারাগারে পাঠিয়েছেন ঢাকার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত।
গত ২৫ জুন তাকে সাভার মডেল থানার পুলিশ গ্রেফতার করে আদালতে প্রেরণ করলে আদালত তাকে কেরানীগঞ্জ কারাগারে প্রেরণের আদেশ দেন। আবুল কালাম শ্রীবরদী পৌরসভার পোড়াগর গ্রামের সোরহাব উদ্দিনের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, ৭ বছর আগে নির্যাতিতা কিশোরীর পিতা মৃত্যুবরণ করলে কাউন্সিলর আবুল কালাম তার মাকে বিয়ে করেন। বিয়ের পর ঢাকার সাভার এলাকায় ভাড়া বাসা নিয়ে বসবাস করছিল ওই কিশোরী ও তার মা। গত ২২ জুন উল্লেখিত কিশোরী, তার মা ও আবুল কালাম একই কক্ষে ঘুমায়। কিশোরীর ভাই ঘুমায় অন্য কক্ষে। এরপর রাত আড়াইটার দিকে আবুল কালাম তার স্ত্রীর আগের স্বামীর ঔরষে জন্ম নেয়া ওই কিশোরীর বিছানায় যায় এবং স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করে। টের পেয়ে কিশোরী চিৎকার দিতে চাইলে আবুল কালাম তাকে ভয়ভীতি দেখায়। পরে এ ঘটনায় নির্যাতিতা কিশোরী আবুল কালামকে আসামী করে সাভার মডেল থানায় মামলা দায়ের করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com