1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
সোহেল রানার ইচ্ছা মনে রেখে ৪০ বছর পর রুবেলের দামি উপহার অনুমোদনহীন স্লিপার কোচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী লুট হওয়া অস্ত্র উদ্ধারে বিশেষ ইউনিট, তথ্যদাতাকে ২ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী গুমের শিকার ও জুলাই শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ ‘চাপে পড়ে’ বিদেশি বাহিনীকে উদ্ধার কাজের অনুমতি দিলো নেপাল ভেনেজুয়েলার ৬৫ বিলিয়ন ব্যারেল তেলের নিয়ন্ত্রণ নিতে চুক্তি করেছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নেপালে ভয়াবহ অভিজ্ঞতা, দেশে ফিরলেন অপু বিশ্বাস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট

শ্রীবরদীতে বন্যহাতির হামলায় যুবক নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২০

শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীর সীমান্ত এলাকার গারো পাহাড়ে বন্যহাতির হামলায় নাজমুল হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার কর্ণঝোড়ার বষ্টিমপাড়ার পাশে ১০৮৯ ও ১০৯০ সীমানা পিলার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাজমুল হোসেন বষ্টিমপাড়া গ্রামের কালু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার জানায়, প্রতিদিনের ন্যায় শনিবার বিকেলে নাজমুল হোসেন পাহাড় থেকে গরু আনতে যায়। এ সময় বষ্টিমপাড়া ১০৮৯ ও ১০৯০ সীমানা পিলারের পাশে একদল বন্যহাতি তাকে তাড়া করে। একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ে বন্যহাতির কবলে পড়ে নাজমুল। এসময় বন্যহাতির দল পায়ে পিষ্ট করে ঘটনাস্থলেই তার মৃম্যু ঘটায়। পরে বন্যহাতি সরে গেলে আশপাশের লোকজন নাজমুলের মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে। কর্ণঝোড়া বিজিবি ক্যাম্প ইনচার্জ জুয়েল রানা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com