1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নালিতাবাড়ীতে প্রেমের ফাঁদে দুই বছর যাবত ধর্ষণ: তিন সন্তানের জনক গ্রেফতার

  • আপডেট টাইম :: বুধবার, ২১ জুলাই, ২০২১

নালিতাবাড়ী (শেরপুর) : প্রেমের ফাঁদে ফেলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ডিভোর্সি এক তরুণীকে দুই বছর যাবত ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর আলম (৩৫) নামে তিন সন্তানের জনককে গ্রেফতার করেছে শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ। বুধবার (২১ জুলাই) বিকেলে উপজেলা কাপাসিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
এলাকাবাসী ও ভুক্তভোগী তরুণী জানায়, কাপাসিয়া গ্রামের বিল্লাল হোসেন এর ডিভোর্সি কন্যার (২২) সাথে একই গ্রামের তিন সন্তানের জনক জাহাঙ্গীর আলম প্রায় দুই বছর যাবত প্রেমের সম্পর্ক করে বিয়ের প্রলোভনে ফেলে অবৈধ শারিরিক মেলামেশা করে আসছিল। কিছুদিন আগে ওই তরুণী জাহাঙ্গীরকে বিয়ের কথা বললে জাহাঙ্গীর টালবাহানা করে।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তরুণীকে বাড়িতে রেখে তার বাবা-মাসহ পরিবারের লোকজন ঈদের কেনাকাটা করতে শহরে যান। এসময় সুযোগ বুঝে জাহাঙ্গীর ওই তরুণীর ঘরে যায় এবং তার সাথে শারিরিক সম্পর্ক করে।
এদিকে জাহাঙ্গীরের অবাধ যাতায়াতে এলাকাবাসীর সন্দেহ থাকায় আগে থেকেই তারা নজর রাখছিলেন। ফলে রাত সাড়ে আটটার দিকে এলাকাবাসী মিলে জাহাঙ্গীরকে ওই তরুণীর ঘরে দেখে ফেললে জাহাঙ্গীর পালিয়ে যায়। পরে এ নিয়ে গভীর রাত পর্যন্ত হট্টগোল চলে।
এদিকে বিষয়টি স্থানীয়ভাবে সুরাহা না হওয়ায় বুধবার দুপুরে ওই তরুণী বাদী হয়ে নালিতাবাড়ী থানায় অভিযোগ দায়ের করে। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিকেলে অভিযান চালিয়ে অভিযুক্ত জাহাঙ্গীরকে গ্রেফতার করে।
থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগী তরুণীকে বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য শেরপুর পাঠানো হবে এবং গ্রেফতারকৃত জাহাঙ্গীরকে শেরপুর আদালতে প্রেরণ করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com