1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

লকডাউনের প্রথম দিনে শেরপুরে ৫৭ মামলায় ৩৬ হাজার টাকা জরিমানা

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

শফিউল আলম লাভলু : করোনাভাইরাসের সংক্রমণরোধে সরকার ঘোষিত লকডাউনে স্বাস্থ্যবিধি না মেনে মাস্ক ছাড়া ঘোরাফেরা করায় শেরপুরে ৫৭ জনকে জরিমানা করেছে জেলা ও উপজেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (২৩ জুলাই) সকাল থেকে রাত পর্যন্ত জেলা সদর ও উপজেলার বিভিন্ন পয়েন্টে ৫৭ জনের বিরুদ্ধে মামলার বিপরীতে ৩৬ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যামাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সরকারি নির্দেশনা মোতাবেক সামাজিক যোগাযোগ মাধ্যম ছাড়াও মাইকের মাধ্যমে পুরো উপজেলা করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা সৃস্টি লক্ষ্যে প্রচার করা হচ্ছে। জেলার ৫টি উপজেলায় চলছে মোবাইল কোর্ট। তারপরও যারা সরকারি নির্দেশনা না মেনে সরকারের ডাকা লকডাউন অমান্য করে বিনা কারনে মাস্ক পরিধান ছাড়া বাজারে ঘুরাফেরা করেছে, দোকানপাট খুলে এবং স্বাস্থ্যবিধি না মেনেছে তাদের ওই জরিমানা করা হচ্ছে। জরিমানার পাশাপাশি জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্কও বিতরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com