1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মিয়ানমার সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী ‘মানুষ চেয়েছিল ম্যারাডোনার মাথা ভেঙে দেই’ পে-স্কেল বাস্তবায়নে নতুন বাধা, সফটওয়্যার জটিলতায় পেছাল গেজেট পুলিশের উচ্চপর্যায়ে রদবদল, ঢাকায় নতুন ডিআইজি জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় নালিতাবাড়ীতে প্রতিবাদ মিছিল নালিতাবাড়ীতে মাদকবিরোধী আলোচনা সভা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন পূর্বধলায় প্রশাসনের সেবার মানোন্নয়নে দিকনির্দেশনা, বিভিন্ন সহায়তা ও ক্রীড়া সামগ্রী বিতরণ নকলায় মাদক, দুর্নীতি ও বাল্যবিবাহের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভা

রেকর্ড গড়েও দলকে জেতাতে পারলেন না রোনালদো

  • আপডেট টাইম :: রবিবার, ৯ ফেব্রুয়ারী, ২০২০

স্পোর্টস ডেস্ক : ইতালিয়ান ক্লাব জুভেন্টাসে যোগ দিয়ে প্রথম মৌসুমটা ঠিক নিজের সেরা ছন্দে ছিলেন না পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে ক্লাবে থিতু হওয়ার পর দ্বিতীয় মৌসুমে দেখা মিলছে চিরচেনা রোনালদো। প্রায় প্রতি ম্যাচেই করছেন গোল আর গড়ছেন রেকর্ড।

তবে শনিবার রাতে রোনালদোর রেকর্ড হলেও, জয় পায়নি তার দল জুভেন্টাস। তুলনামূলক দুর্বল ভেরোনার মাঠে খেলতে গিয়ে ১-২ গোলে হেরে বাড়ি ফিরেছে তুরিনোর বুড়িরা। দলের পক্ষে একমাত্র গোলটি করেছেন রোনালদোই। শেষ দিকে পেনাল্টি থেকে গোল হজম করে পরাজয়ের স্বাদ পেতে হয়েছে জুভেন্টাসকে।

ভেরোনার বিপক্ষে করা গোলটি সিরি আ’তে রোনালদোর টানা দশম ম্যাচে গোল। যা কি না জুভেন্টাসের ইতিহাসে রেকর্ড। এর আগে আর কোনো খেলোয়াড় জুভেন্টাসের হয়ে টানা ১০ ম্যাচে গোল করতে পারেননি। তবে লিগের ইতিহাসের রেকর্ড থেকে আর এক ম্যাচ দূরে রোনালদো।

১৯৯৪-৯৫ মৌসুমে ফ্লোরেন্সের হয়ে আর্জেন্টাইন গ্যাব্রিয়েল বাতিস্তুতা এবং গত মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে ফাবিও কাগলিয়ারেলা টানা ১১ ম্যাচে গোল করেছিলেন। পরের ম্যাচে গোল পেলেই এ রেকর্ডে উঠে যাবে রোনালদোর নাম। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড রয়েছে রোনালদোর।

অবশ্য রোনালদো রেকর্ড গোল করলেও, শনিবার ভেরোনার বিপক্ষে গোল পায়নি জুভেন্টাসের আর কেউ। যে কারণে হারতেই হয়েছে ম্যাচটি। প্রথমার্ধ গোলশূন্য থাকা ম্যাচে, দ্বিতীয়ার্ধের ২০ মিনিটের সময় গোলের তালা ভেঙেছিলেন রোনালদোই। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে বল জালে জড়ান তিনি।

ঘরের মাঠে দারুণ খেলতে থাকা ভেরোনা গোল খেয়েও দমে যায়নি। বরং ১১ মিনিট পর দলকে সমতায় ফেরান ফাবিও বোরিনি। আর এর দশ মিনিট পর ডি-বক্সের মধ্যে লিওনার্দো বনুচ্চি হ্যান্ডবল করলে পেনাল্টি পায় ভেরোনা। স্পট কিক থেকে জয়সূচক গোলটি করেন গিয়ামপাওলো পাজ্জিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com