1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

কুষ্টিয়ায় নামাজ পড়ে হাঁটতে বের হয়ে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত

  • আপডেট টাইম :: রবিবার, ২৫ জুলাই, ২০২১

কুষ্টিয়া: কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে মাইক্রোবাসের ধাক্কায় নিজাম উদ্দিন (৬৪) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। রোববার (২৫ জুলাই) সকালে কুষ্টিয়া বিআরবি কেবল ইন্ড্রাষ্ট্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নিজাম উদ্দিন বিআরবি গ্রুপের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ও কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, নিজাম উদ্দিন প্রতিদিন ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হতেন। প্রতিদিনের মতো আজো সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। বিআরবি গ্রুপের সামনে পৌঁছালে পিছন থেকে আসা একটি বেপরোয়া মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। স্থানীয়রা ঘাতক মাইক্রোবাসটিকে আটক করেছে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com