1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

নকলায় বাল্যবিয়ের দায়ে বর ও কণে পক্ষের জরিমানা

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় বাল্যবিয়ের অপরাধে বর ও কণে পক্ষকে ২৫ হাজার করে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার (২৫ জুলাই) রাতে উপজেলার ছত্রকোনা গ্রামে এ ঘটনা ঘটে।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রবিবার রাতে উপজেলার ছত্রকোনা গ্রামের বাসিন্দা আব্দুল হাই এর কন্যা ও ছত্রকোনা দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সঙ্গে একই উপজেলার সালখা গ্রামের ছাহের উদ্দিনের ছেলে খলিলুর রহমানের (২৫) বিয়ের আয়োজন চলছিল কনের বাড়িতে। খবর পেয়ে রাত সাড়ে নয়টার দিকে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ছত্রকোনা বিয়ে বাড়িতে হাজির হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদুর রহমান বর ও কণের পিতাকে ২৫ হাজার করে মোট ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেন। একইসঙ্গে বাল্যবিয়ে না দিতে পরামর্শ প্রদান করে মুচলেকা নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com