1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

ফুলবাড়ীতে লকডাউন কার্যকরে তৎপর উপজেলা প্রশাসন

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১

আল হেলাল চৌধুরী, ফুলবাড়ী (দিনাজপুর) : দিনাজপুরের ফুলবাড়ীতে লকডাউনের ৪র্থ দিন পর্যন্ত সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধ অমান্য করায় শনিবার ০৮টি মামলা ৩ হাজার ৫০০ টাকা জরিমানা ও রবিবার ৩৮টি মামলা ও ৯ হাজার ১০০টাকা সর্বমোট ১২ হাজার ৬০০টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার থেকে রবিবার দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন এবং সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ কানিজ আফরোজ সেনাবাহিনীর সমন্বয়ে পৃথক পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে এই জরিমানা আদায় করেন।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রিয়াজ উদ্দিন জানান, চলমান লকডাউনের সরকারি বিধি নিষেধ অমান্য করে অনেকেই রাস্তায় ঘোরা-ফেরা এবং দোকান খোলার চেষ্টা করেন। এ সময় তিনি ও সহকারী কমিশনার (ভূমি) সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও আনছার বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে লকডাউন বাস্তবায়ন করতে মাঠে নামেন।

এ সময় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দোকান খোলা রাখা, মাস্ক না পরা এবং বিনা কারনে বাহিরে ঘোরা-ফেরা করার অপরাধে শক্রবার থেকে আজ রবিবার পযন্ত মোট ২৫ মামলা দায়ের করে ৬ হাজার ৮০০ শত টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিয়াজ উদ্দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com