1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

শার্শায় অসহায় প্রতিবন্ধী শিশুকে হুইল চেয়ার সহায়তা দিলেন ইউএনও

  • আপডেট টাইম :: সোমবার, ২৬ জুলাই, ২০২১
যশোর : যশোরের শার্শা উপজেলার বাগআচড়ায় হুসাইন(৮) নামে এক শারীরিক প্রতিবন্ধী শিশুকে হুহল চেয়ার প্রদান করা হয়েছে। সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের পক্ষে এ হুহুল চেয়ার উপহার প্রদান করে মানবতার হাত বাড়ান নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। হুসাইন উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পিঁপড়াগাছি গ্রামের হতদরিদ্র আজিজুল ইসলামের ছেলে।
জানায়ায়,পিঁপড়াগাছি গ্রামের হতদরিদ্র আজিজুলের ঘর আলো করে বিগত ৮ বছর আগে হুসাইন জন্ম গ্রহন করে।কিন্তুু যখন পৃথিবীতে আসে তখন দেখা যায় হুসাইন শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে জন্ম গ্রহন করেছে। দিন আনা দিন খাওয়া পিতা আজিজুলের প্রতিদিন আয় রোজগার দিয়ে সংসার চালিয়ে ছেলের চিকিৎসা করার মতো অবস্থা হয়নি।স্থানীয় সংবাদিকদের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার জানতে পেরে হুসাইনের বাড়িতে এসে খোজখবর নেন এবং একটি হুইল চেয়ার উপহার দেন।
এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, হুসাইনের বিষয়টা সাংবাদিকদের ফোনে জানতে পেরে এখনে ছুটে আসা। এ সময় তিনি প্রতিবন্ধী হুসাইন এবং তার পিতামাতার সাথে কথা বলেন এবং তার লেখা পড়ার খোজখবর নেন। এমন অসহায় গরীব প্রতিবন্ধী মানুষের জন্য উপজেলা প্রশাসন সববসময় সহযোগিতা করবে বলে তিনি আস্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান ইলিয়াস কবির বকুল, উপজেলা সমাজসেবা অফিসার আঃ ওহাব, ইউপি সদস্য আবু তালেব, যুবলীগ নেতা সেলিম রেজা,বিবিএস নিউজ২৪ এর সম্পাদক সেলিম রেজা, সাংবাদিক সাইফুজ্জামান মন্টু, নাজিম উদ্দীন জনি, জয়নাল আবেদীন, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাসহ এলাকার গণ্যমান্যবাক্তি। এসময় এলাকার সাধারণ মানুষ এমন মানবিক কাজের জন্য উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com