1. admin@banglarkagoj.net : admin :
  2. monirsherpur1981@gmail.com : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ঝিনাইগাতিতে ভূমি অফিসে অগ্নিকাণ্ডে জমির নথিপত্র পুড়ে ছাই, নাশকতার দাবী স্থানীয়দের জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রাণিসম্পদ খাতে অবদান রেখে পদক পেলেন ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠান ঢামেকে ফের ভুয়া নারী চিকিৎসক আটক মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম গ্রেফতার সিএমএম আদালতের সামনে ককটেল বিস্ফোরণ, আহত আইনজীবী ‘২ লাখ টাকা নিয়েছেন, হাত ধরেছেন ওসি’, থানায় কী ঘটেছিল জানালেন যুব মহিলা লীগ নেত্রী মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের দফায় দফায় সংঘর্ষ, গোলাগুলিতে নিহত ১ ভারতে ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে আটক গ্রেফতারি পরোয়ানা : মাহমুদুর রহমানের বাসায় পুলিশ

সাতক্ষীরায় বিধিনিষেধ অমান্য করে যাত্রী পরিবহন, মাইক্রোবাস বাজেয়াপ্ত

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১

সাতক্ষীরা: করোনা প্রতিরোধে চলমান কঠোর বিধিনিষেধ অমান্য করে ঢাকায় যাত্রী পরিবহনের অভিযোগে সাতক্ষীরার কালিগঞ্জে একটি মাইক্রোবাস বাজেয়াপ্ত করেছেন ভ্রাম্যমাণ আদালত। গত শনিবার (২৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার তারালী চৌরাস্তা মোড় এলাকা থেকে মাইক্রোবাসটি আটকের পর সেটি বাজেয়াপ্ত করা হয়।

কালিগঞ্জ উপজেলা প্রশাসন কর্তৃক স্বেচ্ছাসেবকদের নিয়ে গঠিত করোনা এক্সপার্ট টিমের সদস্যরা জানান, শ্যামনগর থেকে ১০ জন যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকার উদ্দেশে রওনা দেয়। মাইক্রোবাসটি তারালী চৌরাস্তা মোড় এলাকায় পৌঁছালে সেখানে টহলে থাকা করোনা এক্সপার্ট টিমের সদস্যরা সেটি তল্লাশি চালিয়ে যাত্রী বহনের বিষয়টি নিশ্চিত হয়। বিধিনিষেধ অমান্য করে যাত্রী বহনের বিষয়টি দায়িত্বরত সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীরকে অবগত করলে তিনি ঘটনাস্থলে গিয়ে মাইক্রোবাসটি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করেন।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর সরকারি বিধিনিষেধ অমান্য করায় মাইক্রোবাস বাজেয়াপ্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com